আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

মনোনয়ন জমা দিলেন সাকিব

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ০৫:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@০৫:০৯ অপরাহ্ণ
মনোনয়ন জমা দিলেন সাকিব
ছবি- বিডিহেডলাইন্স

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মনোয়নপত্র জমা দেন তিনি।

মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন সাকিব। একই সাথে মনোয়নপত্র জমা দিয়েছেন মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু,সৈয়দ শরীফুল ইসলমাম

এর আগে গত সোমবার (২৭ নভেম্বর) দুপুরে মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগের কাছ থেকে মাগুরা-১ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন সাকিবের পক্ষে তার বাবা খন্দকার মাসরুর রেজা।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মাগুরায় হাজার হাজার মানুষের ঢলে, ভালবাসায় সিক্ত হয়ে রাজনীতির ময়দানে যাত্রা শুরু করেন ক্রিকেটার সাকিব আল হাসান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ