আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাদারগঞ্জে যমুনা নদীতে ইলেক্ট্রিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:৪০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৩@১২:৪০ পূর্বাহ্ণ
মাদারগঞ্জে যমুনা  নদীতে ইলেক্ট্রিক শক দিয়ে  মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু
ছবি- ফাইল ছবি

জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়েনের যমুনা নদীতে ইলেক্ট্রিক শক দিয়ে মাছ ধরার সময় বিদ্যুৎ তাড়িত হয়ে নদীতে পড়ে তারিকুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল কয়েক ঘন্টা চেষ্ঠা করে নদী থেকে তার লাশ উদ্ধার করে।
সে মাদারগঞ্জ উপজেলা জোড়খালি ইউনিয়নের জানান বারুইপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, তারিকুল ব্যাটারী চালিত ইলেক্টিক শক ডিভাইসের সাহায্যে যমুনা নদীতে মাছ শিকার করছিল হঠাৎ সে বিদ্যুৎতাডিত হয়ে নদীতে পড়ে যায়। লোকজন অনেক খোঁজাখুঁজি করে লাশের সন্ধ্যান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ডুবুরিদলকে খবর দেয়।

এ সময় জামালপুর ফায়ার সার্ভিসের কয়েক ঘন্টা পাঁচজন ডুবুরি কয়েক ঘন্টা চেষ্টা করে বিকালে তার উদ্ধার করা হয়।
জোড়খালি ইউনিয়নের চেয়ারম্যন মোঃ সুজা মিয়া ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ