নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টাটিং স্টেশন ময়মনসিংহে বহাল রাখার দাবিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ট্রেনটির স্টার্টিং স্টেশন পরিবর্তন করেছে রেলওয়ে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণশুনানীর আয়োজন করে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’।
এতে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী, জনউদ্যোগে’র সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল, জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন পরিসদের সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাতসহ অনেকেই।

গণশুনানীতে বক্তারা বলেন, দল মত শ্রেনী পেশা নির্বিশেষে সকল স্তরের নাগরিকদের দাবি, অবিলম্বে বিজয় এক্সপ্রেস ট্রেন নিয়ে টানাটানি বন্ধ করতে হবে।
জামালপুর থেকে কক্সবাজার পর্যন্ত আরেকটি ইন্টারসিটি ট্রেন চালু করা হোক। ঢাকা ময়মনসিংহ হয়ে বঙ্গবন্ধু যমুনা সেতু পর্যন্ত ডুয়েল গেজ ডবল রেললাইন স্থাপনের দাবি জানান তারা। ময়মনসিংহ থেকে ঢাকা প্রতিদিন দুই জোড়া ইন্টারসিটি ট্রেন চালু করা এখন সময়ের দাবী। চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টাটিং স্টেশন ময়মনসিংহে বহাল না রাখলে বৃহত্তর কর্মসুচী পালনের হুমকি দেন তারা।





















