আজ ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রংপুরে পেট্রোল পাম্পকে লাখটাকা জরিমানা

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ অক্টোবর ২০২৩ @ ০৩:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ অক্টোবর ২০২৩@০৩:৩০ অপরাহ্ণ
রংপুরে পেট্রোল পাম্পকে লাখটাকা জরিমানা
ছবি- বিডিহেডলাইন্স

।। রংপুর মহানগর প্রতিবেদক।।

রংপুরের গংগাচড়ায় শাহ আলম নামে একটি পেট্রোল পাম্পকে পরিমানে তেল কম দেয়ায় একলাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই।

বুধবার (৪ অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন গংগাচড়া উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা।

এসময় ডিজেল ইউনিট এ প্রতি ১০ লিটারে ৬০ মিলি কম প্রদান করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০ টাকা এবং পেট্রোল, ডিজেল ও অকটেন স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।এছাড়াও ডিজেল ডিসপেনসিং ইউনিটটি সাময়িক ভাবে বন্ধের নির্দেশনা সহ বাংলায় লেখা মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে বিএসটিআই রংপুর বিভাগীয় পরিদর্শক (মেট্রলজি) আলমাস মিয়া, ফিল্ড অফিসার জামিনুর রহমান সহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে (৩ অক্টোবর) শাহ আলম পাম্পে তেল নিতে আসেন কয়েকজন ভোক্তা এসময় তাদের সাথে পাম্প কতৃপক্ষের বাকবিতন্ডা হয়।পরে তারা অভিযোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহাকে।

এসময় ভুক্তভোগী লাবিব অভিযোগ করে জানান, ১৩০.৩২ টাকায় আমি এক লিটার তেল কিনি কিন্তু একলিটারের বোতলে তেল অনেক কম পাই।কতৃপক্ষকে জানালে তারা আমাদের উপর চড়াও হন।আমরা প্রতারণার স্বীকার।

আরেক ক্রেতা জানান,এখান থেকে প্রতিদিন তেল নেই কিন্তু মাইলেজ পাচ্ছিলাম না ভাবলাম আমার গাড়ির সমস্যা আছে কিন্তু এখন দেখছি শর্ষের মধ্যে ভূত।

পাম্প মালিক শাহ আলম জানান,আমি লিগ্যাল ওরা আন লিগাল।বিএসটিআই আসলে সব বোঝা যাবে।আমার সাথে শত্রুতা করে এমনটা করা হচ্ছে।এবিষয়ে তেলপাম্প মালিক সমিতিকে জানিয়েছি তারা যা করবেন সেটাই মেনে নেব।

ঘটনার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা জানান,অভিযোগ পেয়ে এখানে এসেছিলাম।পাম্প কতৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। আগামীকাল(৪ অক্টোবর) এর ব্যবস্থা নিবো।

অভিযানের পর(৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ