।।খুলনা ব্যুরো।।
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাদারতলা বাজার মাতৃমন্দির সংলগ্ন মাঠ প্রাঙ্গনে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ৮ম বর্ষীয় মতুয়া মহাসম্মেলন ও মহোৎসব ২০২৩ অনুষ্ঠিত।
শ্রী শিবপদ গোলদার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও ৮ নং ওয়ার্ড সদস্য শ্রী মৃনাল কান্তি বিশ্বাস এর সার্বিক তত্ত্বাবধয়ানে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র চন্দ (এম.পি), আলোকিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব গাজী এজাজ আহমেদ, মান্যবর অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রী প্রশান্ত কুমার রায় (উপদেষ্টা, বাংলাদেশ মতুয়া মহাসংঘ), প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন, শ্রী সুরন্জিত কুমার বৈদ্য (চেয়ারম্যান ৭ নং শোভনা ইউনিয়ন পরিষদ), প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মতুয়াচার্য্য শ্রী শ্রী সাগর সাধু ঠাকুর (মহাসচিব, বাংলাদেশ মতুয়া মহাসংঘ ও ধামকর্তা, শ্রীধাম লক্ষীখালী), বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, শ্রী নারায়ন চন্দ্র গোস্বামী (অধ্যক্ষ, মহামায়া আশ্রম, জিয়ালতলা), শ্রী ধ্রুব রঞ্জন গোস্বামী (ধর্মগুরু, ধর্মপ্রচারক), সমগ্র অনুষ্ঠান পরিচালনায়, শ্রী সুশীল কুমার মন্ডল (অবঃ অধ্যপক ও সহ-সভাপতি, বাংলাদেশ মতুয়া মহাসংঘ) সহ বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক, ব্যবসায়িকবৃন্দরা।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, মহামতুয়াচার্য্য শ্রী শ্রী সুব্রত ঠাকুর (কার্যকারী সভাপতি, বাংলাদেশ মতুয়া মহাসংঘ ও ঠাকুুর শ্রীধাম ওড়াকান্দি)।
বাংলাদেশ মতুয়া মহাসংঘের সার্বিক দিক নির্দেশনায় গ্রাম ও এলাকাবাসী সহ সূর্য তরুন যুব সংঘের ভক্ত সেবায়,হাজার হাজার মতুয়া ভক্তের উপস্থিতে মাঠ প্রাঙ্গন কানায় কানায় পূর্ণ হয়েছিলো। চারিদিকে হরিবল হরিবল ধন্নিতে মুখরিত ছিলো।
ধর্মীয় আলোচনা সভা ও ধুলোট কীর্ত্তন ও প্রসাদ বিতরন ও দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্য দিয়ে অনুষ্ঠান মালার সমাপ্তি ঘটে।





















