আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সমাবেশ করে নৌকার বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা উপজেলা চেয়ারম্যানের

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ নভেম্বর ২০২৩ @ ০৫:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ নভেম্বর ২০২৩@০৫:১৮ অপরাহ্ণ
সমাবেশ করে নৌকার বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা উপজেলা চেয়ারম্যানের

।।কুমিল্লা প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নৌকা প্রতিকে মনোনয়ন না পেয়ে সমাবেশ করে সংসদ হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর নেতা-কর্মীরা।
আবুল কালাম আজাদ বলেন, মূলত আমি নৌকা বিপক্ষে প্রার্থী হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইচ্ছে করলে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সে পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি’।

স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাজান সরকার প্রমুখ।

স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র তোলায় উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। আবুল কালাম আজাদকে জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা উল্লেখ করে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ বলেন, আবুল কালামের হাত ধরে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি একজন দক্ষ ও যোগ্য নেতা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ