আইয়ুব আলী
নীলফামারী প্রতিবেদক।।
নীলফামারীর সৈয়দপুরে আরফিনা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকায় গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের পিছন থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরফিনা বেগম এলাকার কামার দোকানদার লিটনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, আজ সকাল ১০ টায় নিজ ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে আরফিনা। তবে, পারিবারিক কলহের কারণে আরফিনা আত্মহত্যা করতে পারে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।






















