জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর প্রতিনিধি।।
স্বতন্ত্র নির্বাচন করবেন জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের আওয়ামীলীগের বর্তমান এমপি আলোচিত সাবেক প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান। তিনি তার প্রতিনিধির মাধ্যমে সরিষাবাড়ী নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম কিনেছেন।
ডা.মুরাদ হাসান জামালপুর -৪(সরিষাবাড়ী) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে প্রতিমন্ত্রী করেন। মন্ত্রী হওয়ার পর নানা কারণে তিনি সমালোচিত হন। সমালোচনার কারণে ডা.মুরাদ হাসান দেশ ত্যাগ করার চেষ্টা করেন। কিন্তু সফল হননি। সমালোচনার কারণে তিনি মন্ত্রীত্ব হারান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডা. মুরাদ হাসান আওয়ামীলীগের দলীয় ফরম ক্রয় করে কেন্দ্রে জমা দেন। কিন্তু দলীয় মনোনয়ন তাকে দেওয়া হয়নি। তার পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল।
কেন্দ্রীয় আওয়ামীলীগ চুড়ান্ত তালিকা প্রকাশের পর ডা.মুরাদ হাসান দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে জামালপুর-৪(সরিষাবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
এব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ডা. মুরাদ হাসানের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুখলেছুর রহমান নামে জনৈক ব্যাক্তি মনোনয়ন ফরম ক্রয় করেছেন।





















