মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগে সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অসীম কুমার উকিল পুনরায় দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পাওয়ায় কেন্দুয়া উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে কেন্দুয়া পৌরশহরে এ আনন্দ মিছিলটি বের করে উপজেলা আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া।
মিছিলটি পৌরশহরের রূপালী ব্যাংক সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া।
এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্নভাবে আনন্দ উল্লাস করেন।
এছাড়া নেত্রকোনা-১ আসনে মোস্তাক আহম্মেদ রুহী পাওয়ায় কলমাকান্দা ও নেত্রকোনা-৪ আসনে সাজ্জাদুল হাসান দলীয় মনোনয়ন পাওয়ায় খালিয়াজুরীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক আনন্দ মিছিল বের করে।






















