আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পূর্ণ নম্বরে পরীক্ষা হওয়ায় পাশের হার কমেছে- দীপু মনি

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৬ নভেম্বর ২০২৩ @ ০৩:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৩@০৩:৪১ অপরাহ্ণ
পূর্ণ নম্বরে পরীক্ষা হওয়ায় পাশের হার কমেছে- দীপু মনি

।।নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পূর্ণ নম্বরে পরীক্ষা হওয়ায় গত বছরের তুলনায় এবছর পাশের হার ও জিপিএ-৫ কিছুটা কমেছে। তবে করোনাপূর্ব সময়ের সাথে মেলালে ফলাফল ইতিবাচক বলে জানান তিনি।

আজ রবিবার (২৬ নভেম্বর) এইচএসসির ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বলেন তিনি।

তিনি জানান, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার ফলাফল পূনর্মূল্যায়নের সুযোগ থাকবে।

এসময় ভবিষ্যৎ প্রজন্মকে জিম্মি করে রাজনীতি না করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একক ভর্তি পরীক্ষার বিষয়টি এখনও পর্যালোচনা করছে সরকার। এবছর না হলে পরের বছর হবে বলেও জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ