আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

এবার ছেলেদের থেকে মেয়েদের পাসের হার বেশি- প্রধানমন্ত্রী

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২৬ নভেম্বর ২০২৩ @ ১১:১২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৩@১২:১৭ অপরাহ্ণ
এবার ছেলেদের থেকে মেয়েদের পাসের হার বেশি- প্রধানমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার ছেলেদের থেকে মেয়েদের পাসের হার বেশি। ছেলেরা কেন পিছিয়ে পড়ছে? সে বিষয়টা খুঁজে বের করতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন।

ছেলেদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, পিছিয়ে পড়লে চলবে না। মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি আরও, এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের গালমন্দ করা যাবে না। তাদেরকে উৎসাহ দিতে হবে। এ পরীক্ষায় খারাপ করলেও পরের পরীক্ষায় ভালো করবে- অভিভাবকদের এমন উৎসাহ দিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার (২৬ নভেম্বর) সকালে গণভবনে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ