আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডি মারিয়া অবসরের সময় জানালেন

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৪ নভেম্বর ২০২৩ @ ০২:৪৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ নভেম্বর ২০২৩@০২:৪৭ অপরাহ্ণ
ডি মারিয়া অবসরের সময় জানালেন

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

ডি মারিয়ার কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা ছিল। তবে জাতীয় সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে অবসর নেননি। কিন্তু আসন্ন কোপা আমেরিকার পর অবসর নেবেন বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

২০২৪ সালের জুন মাসে বসবে কোপা আমেরিকার আসর। এবারের আসর হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওই আসরের পরই ডি মারিয়া আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেবেন।

নিজের ইনস্টাগ্রামে পিএসজির সাবেক এই তারকা লিখেছেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি।’

ডি মারিয়া কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ফাইনালে দারুণ একটি গোল করেন তিনি। আর্জেন্টিনার সবশেষ কোপা আমেরিকা জয়েও ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি করেন তিনি।

ফিনালিশিমাতেও গোল পেয়েছেন তিনি। শুধু আর্জেন্টিনার এই তিন শিরোপা জয়েই নয়, ২০০৮ সালে আর্জেন্টিনার অলিম্পিক পদক জয়ের ফাইনালেও গোল ছিল তার।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ