হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভি পি ইউসুফকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) সকালে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর বড়ইতলা এলাকা হতে তাদের আটক করা হয়।
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে একটি মিছিল শেষে ফেরার পথে তাদের আটক করা হয় বলে জেলা বিএনপির দাবী।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল গাফ্ফার।
তিনি বলেন, কোতয়ালী থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি তারা। সে মামলায় তাদের আটক করা হয়েছে।





















