আজ ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ট্রেনে কাটা লাশ, বগিতে সাড়ে চার কেজি গাঁজা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৯ নভেম্বর ২০২৩ @ ১১:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৩@১১:২৯ অপরাহ্ণ
বগুড়ায় ট্রেনে কাটা লাশ, বগিতে সাড়ে চার কেজি গাঁজা
ছবি- বিডিহেডলাইন্স

।।বগুড়া প্রতিনিধি।।

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত এক যুবকের লাশ এবং রেলওয়ে স্টেশনে ট্রেনের বগি থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় দুর্ঘটনায় নিহত ব্যক্তির (৪৫) পরিচয় জানা যায়নি।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবুল বাসার জানান, আক্কেলপুর ভদ্রখালী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

অন্যদিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনের বগি থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে মাদক কারবারিকে পাওয়া যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র সরকার জানান, শনিবার রাত সোয়া ১১টার দিকে করতোয়া এক্সপ্রেস ট্রেন সান্তাহার স্টেশনে অবস্থান করছিল। যাত্রীরা নেমে গেলে ট্রেনের গ-বগির ১০ নম্বর সিটের উপর বাঙ্কারে লুকানো ৫টি পলিথিন ব্যাগে রাখা পরিত্যক্ত অবস্থায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ