নজরুল ইসলাম দয়া
বগুড়া প্রতিনিধি।।
বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিনভর শহরসহ গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে মহড়া দিয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে বগুড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিন বিকেলে শিবগঞ্জের মহাস্থানে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। হরতাল-অবরোধের নামে সহিংসতা-নাশকতা, যানবাহনে আগুন, পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা, পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর হামলা, নৈরাজ্য ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডের প্রতিবাদে সমাবেশ করা হয়।
বগুড়া- পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে শহরের সাতমাথায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শ্রম সম্পাদক রুহুল মোমিন তারিক, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, শহর আওয়ামী লীগ নেতা এ্যাডোনিস বাবু তালুকদার, আরিফুর রহমান আরিফ, জাকিয়া সুলতানা আলেয়া, যুবলীগ নেতা রেজাউল করিম ডাবলু।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে। হরতাল-অবরোধের নামে কেউ সহিংসতা ও নাশকতা সৃষ্টি করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তিকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। বিএনপি-জামায়াতের ডাকা হরতাল বগুড়ার মানুষ প্রত্যাখান করেছে।

শিবগঞ্জ- আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহাস্থানে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিজু। সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আল আমিন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব বাবুল মিয়া বাবু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপু মিয়া, মহাস্থান বন্দর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক মিলন, আমিনুর রহমান পাপুল, বাবু মিয়া, শরিফুল ইসলাম, শাহিনুর রহমান, শহিদুল ইসলাম, রেজাউল করিম, আরমান হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াজির তাবিব ছনি, সাংগঠনিক সম্পাদক সোয়াইব আকন্দ, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






















