আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাটোরে বাসে আগুন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৯ নভেম্বর ২০২৩ @ ১০:১৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৩@১০:১৬ পূর্বাহ্ণ
নাটোরে বাসে আগুন
ছবি- বিডিহেডলাইন্স

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা মুক্তি সেনা নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় ওই বাসে পেট্রোল দিয়ে আগুন দেন দুবৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তি সেনা যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নাটোর সদর থানা কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ