আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

চাউলের বস্তায় পাওয়া গেল ৩৮লাখ টাকা

চাউলের বস্তায় পাওয়া গেল ৩৮লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী একটি বাস তল্লাশিতে চাউলের বস্তায় ৩৮লাখ টাকা জব্দ করেছে লালমনিরহাট জেলা পুলিশ। রোববার (২৮মে) দুপুরে এসব টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে টোল প্লাজায় তল্লাশি করার সময় একটি চাউলের বস্তা সন্দেহজনক মনে হয়। উপস্থিত পুলিশ সদস্যরা বস্তা খুলে ভালোভাবে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ৩৮লাখ টাকা জব্দ করে।

এসময় সন্দেহজনক বস্তার মালিককে আটক করা হয়। তার বিস্তারিত পাওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন- চাউলের বস্তায় সন্দেহজনক ৩৮লাখ টাকা জব্দ করা হয়েছে। এসময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তার দাবি, মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। বিষয়টি আরও খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ