।।হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুটি পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় দুই লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।
আজ শনিবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের পুটিহারা এলাকায় এই ঘটনা ঘটে।
পুকুরের পাড়ের স্থানীয়রা জানান,পুটিহারা গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে মোঃ বেলাল মিয়া (৫৫) তিনি লিজ নিয়ে দীর্ঘ দিন ধরে ওই দুটি পুকুরে মাছ চাষ করে আসছেন। তিনি শুক্রবার রাতে বাড়িতে ঘুমাতে যান। আজ শনিবার সকালে দেখি পুকুরের মাছগুলো মরে ভেসে উঠেছে। কে বা কাহারা বিষ প্রয়োগ করেছে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী মোঃ বেলাল মিয়া জানান,দুটি পুকুরের প্রায় দুই লাখ ৬ ০ হাজার টাকার মাছ ছিলো। আর কয়েক দিন পর মাছগুলো বাজারে বিক্রি করার কথা ছিলো। আজ সকালে স্থানীয়দের খবর পেয়ে পুকুরে এসে দেখি মাছগুলো মরে ভেসে আছে। কিন্তু পুকুরে বিষ দেয়ায় প্রায় দুই লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন তিনি। এঘটনায় নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।






















