তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকার বাগান থেকে যুবকের মরহেদ উদ্ধার করছে মাগুরা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার হওয়া লাশটি বেনাপোল পোর্টথানার অপহরণ মামলার ভিকটিম ওমর ফারুকের। লাশটি বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। অপহৃতের লাশ উদ্ধার হলেও এখন পর্যন্ত এজাহার নামের আসামীরা গ্রেফতার হয়নি।
জানা গেছে, স্বর্ণকাণ্ডে নির্মম হত্যাকাণ্ডের শিকার ওমর ফারুক সুমন যশোরের শার্শা থানাধীন টেংরালী গ্রামের ওসমান আলীর ছেলে ও পেশায় একজন রংমিস্ত্রি। অপহরণের ২দিন নিহতের মাতা মোছাঃ ফিরোজা বেগম বেনাপোল পোর্টথানায় লিখিত এজাহার দায়ের করলেও এখনো পর্যন্ত এজাহার নামের আসামীরা গ্রেফতার হয়নি।
প্রশাসনের একাধিক সংস্থা ইতিমধ্যে ঘটনাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।





















