আজ ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে মাদক সেবনরত যুবককে এক বছরের কারাদণ্ড

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ নভেম্বর ২০২৩ @ ১০:৪৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৩@১০:৪৪ পূর্বাহ্ণ
ফরিদপুরে মাদক সেবনরত যুবককে এক বছরের কারাদণ্ড
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরে মাদক সেবনরত অবস্থায় মো. রিফাত হোসেন (২৩) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮ টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ওই যুবক পশ্চিম আলীপুর এলাকার আলমগীর হোসেন আজাদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিটন ঢালী।

লিটন ঢালী বলেন, সকাল ৮ টার দিকে পশ্চিম আলীপুর এলাকায় এক যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ