।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
পাকিস্তানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
আজ বুধবার ভোর ৫ টা ৩৫ মিনিটে দেশটির আফগান সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে।





















