আজ ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে দুই মাদক কারবারি আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ নভেম্বর ২০২৩ @ ০৮:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ নভেম্বর ২০২৩@০৮:০২ অপরাহ্ণ
কুড়িগ্রামে দুই মাদক কারবারি আটক
ছবি- বিডিহেডলাইন্স

জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচারকালে ২০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচারহচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (১২ নভেম্বর) বিকেল ৪ টায় ফুলবাড়ী সদর ইউনিয়নের ব্রাক মোড় সংলগ্ন ব্রিজের উপর একটি গ্ল্যামার মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের আলিম মিয়ার ছেলে লিমন মিয়া (২৬) ও ফুলবাড়ী ইউনিয়নের চান্দের বাজার এলাকার ইউনুস আলীর ছেলে মতিউর রহমান(২৩)।

ফুলবাড়ী থানার ওসি তদন্ত নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃত ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ