আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ২

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ নভেম্বর ২০২৩ @ ০৬:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ নভেম্বর ২০২৩@০৬:৩৩ অপরাহ্ণ
কুমিল্লায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ২

।।কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসামে সড়কের উপর পানি ছিটানো ট্রাকের চাপায় ইসমাইল হোসেন পরান (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন।

আজ রোববার (১২ নভেম্বর) বেলা পৌনে ৫ টার দিকে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল লাকসাম পৌরসভার ফতেহপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় উম্মুল কোরান মাদ্রাসার সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৫ টার ইসমাইল ও তার দুই বন্ধু মাদ্রাসা থেকে বের হয়ে সড়কের উপর দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলো। এ সময় সড়কের উপর পানি ছিটানো একটি ট্রাক হঠাৎ করে পেছনে আসায় ওই তিন শিক্ষার্থী তাতে চাপা পরে। এ সময় অন্য দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও মারা যায় ইসমাইল।

আহত অন্য দুজন হলে নিহত ইসমাইলের বন্ধু সাকিব (১২) অন্য আরেকজনের নাম পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আবদুল্লাহ আল মাহফুজ বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্ত হবে। তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ