আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে গলাকাটা মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩@১২:৩৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে গলাকাটা মরদেহ উদ্ধার

।।নিজস্ব প্রতিবেদক।।

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘর থে‌কে সুলতানা সুরাইয়া নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ সে‌প্টেম্বর) উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পু‌লিশ।

সুলতানা সুরাইয়া ইং‌রে‌জি দৈ‌নিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর (বার্তা সম্পাদক) আবু সায়েম আকন্দের মা ও প‌শ্চিম ভুঞাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পৌরসভার পশ্চিম ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহ‌তের ছে‌লে ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ এডিটর আবু সা‌য়েম আকন্দ বলেন, ‘মা একাই থাক‌তেন বা‌ড়ি‌তে। কা‌রোর সা‌থে কোন শত্রুতা নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কর‌ছি।’

স্থানীয় সূত্রে জানায়, পশ্চিম ভূঞাপুর এলাকায় একাই বসবাস করতেন হত্যাকাণ্ডের শিকার নারী সুলতানা সুরাইয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ব্যবহৃত ফোন বন্ধ পেয়ে বাড়িতে যায় তারা। এসময় ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হওয়ায় গেট টপকে ঘরে উঁকি দেয় প্রতিবেশীরা। তারা দেখতে পায়, ঘরের মেঝেতে পড়ে ছিল ওই বৃদ্ধার গলাকাটা মরদেহ।

টাঙ্গাইলের ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ব‌লেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে একদিন আগে তাকে হত্যা করে ফে‌লে রেখে গে‌ছে দৃষ্কৃ‌তিকারীরা। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। তদন্ত চল‌ছে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ