জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারো কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার সভায় উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম কবির লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল আলম সাউদ,সাংগঠনিক সস্পাদক রিয়াজুল ইসলাম লিটনসহ আর অনেকে।





















