আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক ব্যক্তির, হাসপাতালে ১৮২

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ৮ নভেম্বর ২০২৩ @ ০৫:১০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ নভেম্বর ২০২৩@০৫:১০ অপরাহ্ণ
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক ব্যক্তির, হাসপাতালে ১৮২

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৪ জনে।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১’শ ৮২ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪’শ ৭৯ জন।

মৃত ওই ব্যক্তি হলেন- ফরিদপুর জেলা সদরের রাজেন রবি দাসের ছেলে বিকাশ দাস (৩৮)।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১’শ ৯২ জন। এর মধ্যে ২১ হাজার ৫’শ ৮৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ