আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৮ নভেম্বর ২০২৩ @ ১২:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ নভেম্বর ২০২৩@১২:৪১ অপরাহ্ণ
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

জাতিসংঘ গণগ্রেফতারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে।

গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান বিশ্ব সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে প্রশ্নকারী এক সাংবাদিক বলেন, সহিংসতা ও জোরপূর্বক আটকের অত্যধিক ব্যবহার বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন- জাতিসংঘ একটি অকার্যকর সংস্থা। কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থার আর কোনো ভূমিকা নেই।

তিনি প্রশ্ন করে বলেন, আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার, পুলিশের হাতে মানুষ নিহত হওয়ার বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

এর জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের সমালোচনা করাটা নতুন কিছু নয়। তিনি মনে করেন, বিভিন্ন সময় এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা আগে যা বলে এসেছেন, সে কথাই এখন উল্লেখ করবেন। বাংলাদেশে গণগ্রেফতারসহ সার্বিক পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ