আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকাসহ সারাদেশে র‍্যাবের ৪৬০ টিম মোতায়েন

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ৬ নভেম্বর ২০২৩ @ ১০:২৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ নভেম্বর ২০২৩@১০:২৯ পূর্বাহ্ণ
ঢাকাসহ সারাদেশে র‍্যাবের ৪৬০ টিম মোতায়েন

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল টিম।

সোমবার (৬ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশে ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি সদস্যও মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ