আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ককটেল বিস্ফোরণে আহত ২ পুলিশ বিএনপি-জামায়াতের ৩ কর্মী আটক

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৫ নভেম্বর ২০২৩ @ ০৫:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ নভেম্বর ২০২৩@০৫:২১ অপরাহ্ণ
ককটেল বিস্ফোরণে আহত ২ পুলিশ বিএনপি-জামায়াতের ৩ কর্মী আটক
ছবি- বিডিহেডলাইন্স

রবিউল এহ্সান রিপন
ঠাকুরগাঁও প্রতিনিধি।।

বিএনপি-জামায়াতের ডাকা ২য় দফায় অবরোধ কর্মসূচীর প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে জেলার পীরগঞ্জে পৌর শহরের কালিরহাট মোড়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপি-জামায়াত কর্মীরা ককটেল বিস্ফোরণ ও ইট পাটকল নিক্ষেপের এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তারা পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসময় বিএনপি ও জামাতের তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ