আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ নভেম্বর ২০২৩ @ ০৩:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ নভেম্বর ২০২৩@০৩:০৪ অপরাহ্ণ
শ্রীপুরে যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ
ছবি- বিডিহেডলাইন্স

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার দুপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং মোটর সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা বাবুল রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, শ্রমিক লীগের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা আরজান বিশ্বাস বাদশা, হাসানুজ্জামান হান্নান, মনিরুল ইসলাম লাল্টু,আকিদুল ইসলাম দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, সব্দালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন যুবলীগের সভাপতি খবির হোসেন, সদর ইউনিয়নের সভাপতি আছু বিশ্বাস,গয়েশপুর ইউনিয়নের সভাপতি বি এম ওয়াহিদুল ইসলাম লিটুসহ অন্যরা।

আলোচনা সভা শেষে যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল র‍্যালী দিয়ে উপজেলার দ্বারিয়াপুর বাজারে পথসভায় মিলিত হন। সমাবেশে বক্তারা বিএনপিকে হত্যা ও নৈরাজ্যের পথ পরিহার করে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ