আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শেরপুরে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ অক্টোবর ২০২৩ @ ০৩:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ অক্টোবর ২০২৩@০৩:০৫ অপরাহ্ণ
শেরপুরে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

।।শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার সীমান্ত সড়ক সংলগ্ন বড় রাংটিয়ার খাল থেকে উদ্ধার তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত রজব আলী (২১)। তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালামের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, জীবিকার তাগিদে এইচএসসি পাশ করে রজব আলী একটি অটো রিক্সা কিনে চালাতে থাকেন। প্রতিদিনেরমতো গত শনিবার রাত ৮টার দিকে তিনি তার ব্যাটারি চালিত অটোরিক্সাটি নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে তার পরিবার। সোমবার সকালে ওই এলাকার স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য খালের পাশে গেলে একটি মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা শনাক্ত করে। খবর পেয়ে নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ