আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৪ নভেম্বর ২০২৩ @ ০৫:০৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ নভেম্বর ২০২৩@০৫:১১ অপরাহ্ণ
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের জেলা কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে কমিউনিটি পুলিশিং শ্লোগান সম্বলিত রঙ বেরঙের বেলুন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এবং পুলিশ সুপার মো. শাহজাহান।

এর পরেই সুসজ্জিত মোটর শোভাযাত্রা ও মনোমুগ্ধকর ব্যান্ড পার্টির তালে তালে র‍্যালিটি ফরিদপুর পুলিশ লাইন্স হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সে এসে শেষ হয়। র‍্যালি শেষে পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যদের কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে এসময় জেলা প্রশাসক বলেন, ‘ চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারত্ব বেড়েছে। সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।’

“সমাজকে অপরাধ মুক্ত রাখতে পুলিশ-জনতা সকলকে একযোগে কাজ করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানান আলোচনা সভার সভাপতি পুলিশ সুপার মো. শাহজাহান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি প্রফেসর মো. শাহজাহান, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মোল্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই সরকার, সাংবাদিক পান্না বালা প্রমূখ।

এছাড়া এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং-এর সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে বিশেষ পুরষ্কার প্রদান করার হয় ফরিদপুরের কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি প্রফেসর মো. শাহজাহান’কে। এসময় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) এসআই চম্পক বড়ুয়াকে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ