।।রংপুর ব্যুরো।।
৫২ তম জাতীয় সমবায় দিবস জনগণকে সচেতন করা এবং আন্দোলনে গতিশীলতা করা জন্য প্রতি বছরে নভম্বেরের প্রথম শনিবারে দিবসটি পালন করে থাকে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার (৪ নভেম্বর) সকালে রংপুর টাউন হলের ভিতরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান, ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর কেন্দীয় সমবায় ব্যাংকের সভাপতি তুষার কান্তি মন্ডলসহ সমবায়ের সদস্যরা উপস্থিত ছিলেনে, এসময় বক্তরা বলেন, দেশের উন্নয়নের সাথে সমবায় এগিয়ে যাচ্ছে আগামীদিনেও এগিয়ে যাবে সেই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশের মানুষের স্বাবলম্বী হওয়ার পথ সমবায় যা প্রতিটি কর্ম ক্ষেত্রের সাথে জরিত।
সমবায় সমিতির সদস্য লুৎফর রহমান জানান, ১৯৯১ সালে ২৮ জন নিয়ে সমিতি গঠন করে,পরে সমবায়ের সহযোগীতায় সরকারি বিল লিজ নিয়ে পাঁচ হাজার টাকার মাছ চাষ করে সেখান থেকে পনের হাজার টাকা আয় করায় আগ্রহ বারে এভাবে বর্তমানে চার একর জমি কিনে মাছ চাষ করে স্বাবলম্বী রংপুর সদরের সমবায়ের সদস্যরা।





















