আজ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

উন্নত জাতের বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা

  • In কৃষি
  • পোস্ট টাইমঃ ৩ নভেম্বর ২০২৩ @ ০৭:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ নভেম্বর ২০২৩@০৭:২২ অপরাহ্ণ
উন্নত জাতের বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা

।।কুমিল্লা প্রতিনিধি।।

‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ- উন্নয়নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুমিল্লায় কৃষকের মাঝে উন্নত জাতের সার, বীজ ও বালাই নাশক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) জেলার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুরে দুই শতাধিক কৃষকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড সহযোগিতায় আসন্ন বোরো মৌসমের চাষিদের মাঝে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।

উন্নত জাতের হাইব্রিড বীজ, তিন রকমের বালাই নাশক, ইউরিয়া, টিএসপি, পটাশ সারসহ ধান রোপণ থেকে ফলন পর্যন্ত সব রকমের উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণে কৃষকেরা বাম্পার ফলন পাবেন বলে মন্তব্য করেছেন কৃষিবিদরা।

বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের কুমিল্লা ব্রাঞ্চের এফবিপি ও ম্যানেজার মো. নুরুল আমিন সরকার, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার মো শাখাওয়াত হোসেন, ডেপুটি সেলস ম্যানেজার মো. হামিদুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার মো. তালহা জুবায়ের, সিনিয়র ফিল্ড এগ্রোনোমিস্ট মো সাইফুল ইসলাম, জোড়কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গোলাম সারোয়ার, মিজানুর রহমান, মোশাররফ হোসেন।

সারা দেশে সাত হাজারের অধিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করবে ঢাকা ব্যাংক ও পেট্রোকেম।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ