মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের পাটগ্রামে জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১নভেম্বর) সকালে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব দিবস উপলক্ষে দিবসটি পালিত করা হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন রুহুল আমিন বাবুল (চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাটগ্রাম, নুরুল ইসলাম (উপজেলা নির্বাহী কর্মকর্তা), পাটগ্রাম, বাবু পূর্ণচন্দ্র রায় (সভাপতি), পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ, শহিদুল আলম ভূঁইয়া যুব উন্নয়ন কর্মকর্তা পাটগ্রাম, আব্দুল মোতালেব সহ যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুজ্জামান টুটুল, মোফাজ্জল হোসেন লিপু (ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাটগ্রাম) প্রমুখ।
অনুষ্ঠানে ৪৫ জন নগদ অর্থ কে প্রদান করা হয়। তাদের মধ্যে থেকে ৫ জনকে ৪০ হাজার টাকা করে, এবং ৪০ জনকে ১২ হাজার টাকা করে প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ইমদাদুল হক সহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পাটগ্রাম লালমনিরহাট।





















