আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাগুরায় জাতীয় যুব দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ নভেম্বর ২০২৩ @ ০৫:৩৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ নভেম্বর ২০২৩@০৫:৩৪ অপরাহ্ণ
মাগুরায় জাতীয় যুব দিবস পালিত
ছবি- বিডিহেডলাইন্স

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে বর্নাঢ্য র‍্যালী, আলোচনা সভা, সনদ পত্র বিতরণ ও যুব ঋনের চেক বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৩।

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকতা ওয়াসিম আকরামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।

এ সময় অন্যান্যাদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ পিয়ার উদ্দিন, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুল্ ইসলাম ঝন্টু, যুব উদ্যোক্তা মোঃ আল আমিন, ও প্রশান্ত কুমার ।

শ্রীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে ১৩ জন উপকার ভোগীদের মাঝে ৫ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ