আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩১ অক্টোবর ২০২৩ @ ১২:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ অক্টোবর ২০২৩@১২:৫৮ অপরাহ্ণ
রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ

।।নিজস্ব প্রতিবেদক।।

মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরে এ সংঘর্ষ শুরু হয়।

জানাগেছে, কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় অবরোধ সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা জড়িয়ে পড়ে ব্যাপক সংঘর্ষে। চাপাতি ও লাঠিসোটা হাতে হামলা চালায় অবরোধ সমর্থকরা।

এতে দুই জনের মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন।

এছাড়া যাত্রাবাড়ীর মাতুয়াইলেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে পিকেটাররা। উদ্ধার করা হয়েছে চারটি অবিস্ফোরিত ককটেল। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। আটক করা হয়েছে ৩২ জনকে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ