আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ৩০ অক্টোবর ২০২৩ @ ০১:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৩@০১:১৪ অপরাহ্ণ
সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথার মিলু বেগম (৫৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

মিলু বেগম উপজেলার খারদিয়া গ্রামের বাসিন্দা।

এর আগে রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার বিকাল ৩ টার দিকে মিলু বেগম নামে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে মারা যান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ