আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বিএনপির মহাসমাবেশ ফরিদপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মী আহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ অক্টোবর ২০২৩ @ ০৮:৪৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৩@০৮:৪৭ অপরাহ্ণ
বিএনপির মহাসমাবেশ ফরিদপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মী আহত
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কয়েকদফা সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।

শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়ে তারা আহত হন। এরমধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ফরিদপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান (সবুজ), ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন-আহবায়ক শেখ সুলতান মাসুদ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা লিটন বিশ্বাস সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্তত ২৫ নেতাকর্মী আহত হন। এরমধ্যে গুরুতর আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ,কে,এম কিবরিয়া স্বপন জানান, ” ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়ে ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে, এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি জেলা বিএনপির এ নেতার।”

কিবরিয়া স্বপন বলেন, “এ সরকার যেভাবে জনগণের উপর জুলুম নির্যাতন শুরু করেছে সেটা নজিরবিহীন। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ