আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জামালপুরে ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ অক্টোবর ২০২৩ @ ১০:০১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৩@১০:০১ পূর্বাহ্ণ
জামালপুরে ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

জাহিদুর রহমান উজ্জল
জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ের দেওয়ানগঞ্জ-ফুলছড়ি (গাইবান্ধা জেলা) সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলা এলাকার মৃত মহির উদ্দিন মইনের ছেলে।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশের একটি দল বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং তার অবস্থান নিশ্চিত হয়ে ছদ্মবেশে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নে দেওয়ানগঞ্জ-ফুলছড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার যমুনা নদী ও নদীর তীরে ডাকাতি করে আসছিল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ