মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের মুজিবনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ইসলামির ৫ মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আসাদুল ময়রার বাড়িতে বৈঠককালীন তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- আনন্দবাস গ্রামের সুখি সোনা (৪০), কোহিনুর বেগম (৪৫), শারমিনা খাতুন (২২), রওশনারা খাতুন (৪৬) ও পারভীনা খাতুন (৩৪)।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নাশকতা পরিকল্পনা নিয়ে জামায়াতের মহিলা কর্মীরা বৈঠক করছিল। বৈঠক থেকে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার মামলায় তাদেরকে আদালতে পাঠানো হবে।





















