আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরায়েলের এক ঘণ্টার হামলায় নিহত ৫০

  • In আন্তর্জাতিক, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২৫ অক্টোবর ২০২৩ @ ১১:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ অক্টোবর ২০২৩@১১:৩৪ পূর্বাহ্ণ
গাজায় ইসরায়েলের এক ঘণ্টার হামলায় নিহত ৫০

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

গাজা উপত্যকায় গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের এক ঘণ্টার ব্যাপক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। হামাস স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার একাধিক এলাকায় তাদের হামলা জোরদার করেছে। গত এক ঘণ্টার ব্যাপক হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছে।’

ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী শনিবার তাদের বিমান হামলা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। ফলে সেখানে ক্রমবর্ধমান সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ