আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পূজামন্ডপে বৃদ্ধকে জড়িয়ে ধরলেন এমপি তানসেন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৪ অক্টোবর ২০২৩ @ ১০:১৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৩@১০:১৩ পূর্বাহ্ণ
পূজামন্ডপে বৃদ্ধকে জড়িয়ে ধরলেন এমপি তানসেন
ছবি- বিডিহেডলাইন্স

।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।

মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। পূজামন্ডপের তোরণের সামনে সংসদ সদস্যের গাড়ি দেখেই মন্দিরের দিকে রওনা হন কয়েকজন বৃদ্ধ। নন্দীগ্রাম উপজেলার হাঁটুয়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে পূজারীদের সঙ্গে কথা বলছিলেন এমপি তানসেন। তাকে দেখেই কাছে যান কয়েকজন বৃদ্ধ। বয়সের ভারে প্রায় নূয়ে পরা বৃদ্ধ একহাতে লাঠিতে ভর করে দাঁড়াতেই তাকে সালাম করেন সংসদ সদস্য এবং মুখভরা হাসি দেখে বৃদ্ধকে জড়িয়ে ধরেন।

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলের নেতা একেএম রেজাউল করিম তানসেন এমপি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিভিন্ন মন্দিরের উন্নয়নকল্পে আর্থিক অনুদান ঘোষণা দেন।

সোমবার (২৩ অক্টোবর) নন্দীগ্রাম পৌর সদরের হিন্দুপাড়া বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ, হিন্দুপাড়া রাধাগোবিন্দ সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দমার্গ প্রচারক সংঘ ও কলেজপাড়া রাধা গোবিন্দ মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্র, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, কাহালু উপজেলা আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হানিফ, হিন্দুপাড়া বারোয়ারী পূজা কমিটির সভাপতি পলাশ মহন্ত, সাধারণ সম্পাদক তপন প্রামানিক, কলেজপাড়া রাধা গোবিন্দ পূজা কমিটির সাধারণ সম্পাদক বিমান কুমার সরকার, হিন্দুপাড়া রাধাগোবিন্দ পূজা কমিটির সভাপতি আকাশ কর্মকার, সাধারণ সম্পাদক ভজন কুমার মহন্ত প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ