।।নিজস্ব প্রতিবেদক।।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কনটেইনার ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।
ভৈরব রেলওয়ে থানার ডিউটি অফিসার সিরাজুল ইসলাম জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী একটি কন্টেইনার ট্রেনের সঙ্গে ঢাকাগামী এগারোসিন্ধুর এক্সপ্রেসের সংঘর্ষ হয়।
বিকাল ৫টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম সিকদার বলেন, ধ্বংসস্তূপ থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।






















