নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে আন্তঃজেলার মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর বলাশপুর এলকার তাজুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হক (৩৫), ব্রাহ্মপল্লী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ জীবন ইসলাম (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া গুলখার এলাকার বাবরু মিয়ার ছেলে মোঃ জাবেদ খন্দকার (৪৪)।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন।
তিনি জানান, গত ২৩ আগস্ট একটি মোটর সাইকেল চুরির মামলায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মহানগরীর কেওয়াটখালী এলাকা থেকে মোটরসাইকেল চুর চক্রের সক্রিয় সদস্য নাজমুল এবং জীবনকে গ্রেফতার করা হয়। ওই দিন রাতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানাধীন গুলখার এলাকা থেকে চক্রটির আরেক সদস্য জাবেদকে গ্রেফতার করা হয়।
ওসি ফারুক হোসেন আরও জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে আসছিলো। ঘটনায় জড়িত চক্রটির অন্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।





















