আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে মসিক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ অক্টোবর ২০২৩ @ ০৬:১০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৩@০৬:১০ অপরাহ্ণ
ময়মনসিংহে দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে মসিক
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলে জানিয়েছেন মসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। টয়লেট নির্মাণ, মেডিকেল বুথ স্থাপন সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টায় কাচারি ঘাটে অবস্থিত বিসর্জন ঘাটের প্রস্তুতি উপলক্ষ্যে প্রশাসন, পুলিশ ও সনাতন ধর্মের নেতৃবৃন্দকে নিয়ে বিসর্জনস্থল পরিদর্শন করেন তিনি।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী জানান, প্রতিমা বিসর্জন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয় তার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিসর্জন ঘাটের মাটি প্রস্তুতি, প্যান্ডেল নির্মাণ, সিকিউরিটি বুথ স্থাপন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ টয়লেট নির্মাণ, মেডিকেল বুথ স্থাপন সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দুর্গোৎসবকে উৎসবমুখর ও আনন্দঘন করতে প্রতিবারই সবাইকে সাথে নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উৎসব উদযাপনে নাগরিকদের পাশে থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ, মসিক সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ মেহেদী হাসান, মসিক প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, কোতোয়ালী মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন চন্দ্র দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ