আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ অক্টোবর ২০২৩ @ ০৪:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৩@০৪:২০ অপরাহ্ণ
খাগড়াছড়িতে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

।।খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির রামগড় উপজেলার শহর সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে জেলা সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত দুই শতাধিক গরীব, মেধাবী, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ৮০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রামগড় সরকারী ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

রামগড় সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, রামগড় কলেজের প্রভাষক মো: মনির হোসেন মজুমদার, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রভাষক মো: আবুল কালাম সহ প্রমুখ।

প্রধান অতিথি বিশ্ব প্রদীপ বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান দিচ্ছে। শিক্ষার্থীরা এই টাকায় তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবে। পাশাপাশি তারা আর্থিক সংকট থেকে কাটিয়ে উঠতে সক্ষম। তাই শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

পরে রামগড় সরকারি ডিগ্রি কলেজের ১৭০ জন ও রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার ২০ জন গরীব, মেধাবী শিক্ষার্থীকে এককালীন ২ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ ৮০ হাজার টাকা অনুদান বিতরণ করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ