আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নেদারল্যান্ডস উড়ন্ত প্রোটিয়াদের রুখে দিতে প্রস্তুত

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৭ অক্টোবর ২০২৩ @ ১০:২৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৩@১০:২৬ পূর্বাহ্ণ
নেদারল্যান্ডস উড়ন্ত প্রোটিয়াদের রুখে দিতে প্রস্তুত

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

নেদারল্যান্ডস ২০১১ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে। ১ যুগ পর বিশ্বকাপে সুযোগ পেয়ে শুরুটা ভালো হয়নি দলটির। অপরদিকে অধরা শিরোপার লক্ষ্যে ভারতে পা রেখেছে টেম্বা বাভুমার দল। নতুন মিশনে শুরুটাও হয়েছে স্বপ্নের মতো। হ্যাটট্রিক জয়ের হাতছানি দিচ্ছে প্রোটিয়াদের।

নয়নাভিরাম প্রাকৃতিক মাঝে গড়ে উঠা ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে আজ দুপুর আড়াইটায় ৷ শক্তির বিচারে দুই দলের অবস্থান আকাশ-পাতাল। তবে বিশ্বকাপ বলেই উম্মাদনার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা ৷

ডাচ দলে তারকা ক্রিকেটার নেই, এমনও না। দলে আছেন কলিন অ্যাকারম্যানের মতো অভিজ্ঞ ক্রিকেটার৷ আছেন অলরাউন্ডার বাস ডি লিড। ওপেনিংয়ে ম্যাক্স ও’দাউডের সঙ্গে বিক্রমজিং সিং। বোলিংয়ে পল ফন মেকিরেন, আরিয়ান দত্তরা আছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ভরসা নাম হয়ে।

অপরদিকে অপ্রতিরোধ্য প্রোটিয়ারা৷ প্রথম দুই ম্যাচে উপহার দিয়েছে আগ্রাসী ক্রিকেট। ব্যাট হাতে দলটির ভরসার নাম কুইন্টন ডি কক, রাসি রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলাররা। ধর্মশালার পেস বান্ধব উইকেটে টেম্বা বাভুমার ভরসার নাম হতে পারেন কাগিসো রাবাদা, মার্কো জানসেনরা।

ধর্মশালায় ইতোমধ্যেই গড়িয়েছে দুটি ম্যাচ। যেখামে দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে আগে ব্যাটিং করা দল। দুটি ম্যাচে দেখা মিলেছে অন্যরকম দুই অভিজ্ঞতার। প্রথম ম্যাচটি লো স্কোরিং হলেও দ্বিতীয় ম্যাচে রানবন্যায় ভাসিয়েছে ইংল্যান্ড। এবার প্রোটিয়া ও ডাচদের লড়াই কেমন হয় সেটি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ