মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, এদেশে যদি নির্বাচন করতে হয় সংবিধানের আলোকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন করতে হবে।
আজকে শেখ হাসিনা আছে বলেই আমরা নিরাপদ আছি। আজকে বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক স্থানেই শেখ হাসিনার সমকক্ষ নের্তৃত্ব নেই।
গতকাল সোমবার (১৬অক্টোবর) বিকেলে মাদারীপুরের শিবচরে সরকারী বরহামগঞ্জ কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খানসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।





















