মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন, এমপি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার (১৬ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মোঃ আবুল হোসেন (উপজেলা শিক্ষা অফিসার, পাটগ্রাম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ মোতাহার হোসেন, এমপি (জাতীয় সংসদ সদস্য, লালমনিরহাট-১ ও সভাপতি, লালমনিরহাট জেলা আওয়ামীলীগ)।
এসভায় উপস্থিত আরো ছিলেন, আলহাজ্ব রুহুল আমিন বাবুল (চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি, পাটগ্রাম), বাবু পূর্ণচন্দ্র রায় (সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পাটগ্রাম উপজেলা শাখা), মোঃ রাশেদুল ইসলাম সুইট (মেয়র, পাটগ্রাম পৌরসভা), মোঃ মোফাজ্জল হোসেন লিপু (ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাটগ্রাম) সহ পাটগ্রাম উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়েছে।






















